• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
৭৪৫ জন কবির মধ্যে ৫ম স্থান অর্জন, ‘শূন্যায়ন’ বইয়ে প্রকাশিত বিরহ কবি মোঃ খাইরুল ইসলামের কবিতা কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি প্রধানমন্ত্রীর খুলনা ও মোংলা সফরসঙ্গী ছিলেন এস কে আজিজুল বারী হেলাল পূর্বধলায় আবদুল মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ গ্রন্থের মোড়ক উন্মোচন ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সংবর্ধনা কটিয়াদীতে সাজাপ্রাপ্ত ও ১৮ মামলার আসামি সাজন ঘোষ গ্রেপ্তার ​গাজীপুরে মিনি ট্রাক ও অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার আরপিএমপি হারাগাছ থানার অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ডিমলায় মায়ের উপর অভিমানে বিষপানে স্কুলছাত্রের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

Reporter Name / ৭৫ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

বাংলাদেশ কারিশিক্ষকের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার অনন্য নিদর্শন। নিজ হাতে রঙিন কাগজ দিয়ে তৈরি করা উপহার সামগ্রী তুলে দিয়ে শিক্ষকদের বরণ করে নিলেন আই.ডি.এ ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীরা।

শুক্রবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি থানার সামনে অবস্থিত আই.ডি.এ টেকনিকেল ট্রেনিং ইনস্টিটিউট এই হৃদয়গ্রাহী দৃশ্যের অবতারণা হয়। চারুকলা, বিপিএড ও আইসিটি ট্রেডের প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের হাতে “Welcome” লেখা রঙিন কাগজের ফুলের তোড়া তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মীর জাহেরুল ইসলাম জুয়েল এবং জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ মিনহাজুল ইসলাম।

এসময় অধ্যক্ষ জুয়েল বলেন, ২০২৬ শিক্ষা বর্ষের প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ব্যবহারিক পরীক্ষায় ৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বছর মেয়াদী তিনটি ট্রেডে প্রশিক্ষণ চলমান আছে। ট্রেডগুলো হলো- চারুকলা, শারীরিক শিক্ষা ও আইসিটি। তিনি আরও জানান, এই ট্রেডগুলোতে প্রশিক্ষণরত সকল শিক্ষার্থীই স্নাতকোত্তর এবং মাস্টার্স পাস। অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা জানান এই প্রতিষ্ঠান থেকে সফলতার সাথে প্রশিক্ষণ শেষ করতে পারলে এবং এনটিআরসির সুপারিশ প্রাপ্ত হলেই তারা যে কোনো সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করার সুযোগ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd