• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস মেলা আজ থেকে শুরু কবিতাঃ মুখোশ – কলমেঃ সাহেলা সার্মিন ফুলবাড়ীতে জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিনাজপুরে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমন ধানের ক্ষতি, দুশ্চিন্তায় হাজারো কৃষক চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ফুলবাড়ীতে একসময় প্রাচীন জমিদারদের রাজত্ব, ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ ওয়েল জব্দ সুনামগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

নওগাঁ সদরে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল ও চাকু উদ্ধার

Reporter Name / ৬৭ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন
স্টাফ রিপোর্টার, নওগাঁ

নওগাঁ সদর উপজেলায় ছিনতাইয়ের ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি চাকু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এসি মেকানিক সালমান ও মাশরাফিকে এসি মেরামতের কথা বলে মোবাইল ফোনে নওগাঁর শিবপুর বাইপাস এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে অজ্ঞাতনামা তিন ব্যক্তি তাদের মোটরসাইকেলে উঠিয়ে বর্ষাইল চকআতিথা স্কুলের উত্তর পাশে নিয়ে যায়।

পরে সেখানে তাদের ভয়ভীতি দেখিয়ে চাকু প্রদর্শন করা হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা ভুক্তভোগীদের শার্ট ও প্যান্টের পকেট ধরে টানাটানি করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের কাছে থাকা দুটি অ্যান্ড্রয়েট মোবাইল ফোন ও এসি মেরামতের বিভিন্ন সরঞ্জাম ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার, নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর থানার একটি বিশেষ টিম ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে।

অভিযানের একপর্যায়ে পুলিশ মশরপুর এলাকার মোঃ সম্রাট হোসেন (৩২), পিতা—মোঃ আঃ হাকিম এবং বরুনকান্দি এলাকার মোঃ সাগর হোসেন (৩৪), পিতা—মোঃ আলতাব হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতার দুজনই নওগাঁ সদর থানা ও জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত অপর এক পলাতক আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd