• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রংপুরে গ্রাহক ভোগান্তি: প্রিপেইড মিটারের সংযোগ বাতিল না হলে গণপ্রতিরোধের হুঁশিয়ারি নাগরিক কমিটির যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে পাঁচবিবিতে পানিশূন্য শিক্ষা প্রতিষ্ঠান জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক, জনতার হাতে আটক। নিউজ প্রকাশ করলেই সাংবাদিকদের মানহানির মামলা করার হুমকি ডিমলায় বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ দুইজন আটক কেন্দুয়ায় বাল্যবিবাহ, মাদক ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতামূলক সভা বিশ্ব পর্যটন দিবস আজ, পর্যটনই শান্তির সেতু সিংড়া হাতিয়ান্দহ ‘এককভাবে নয়, সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন’ করতে চাই—কায়ছার হায়দার হেলাল লোহাগাড়া প্রেস ক্লাব এর নিবার্চন সম্পন্ন ; সভাপতি- মুনির, সেক্রেটারি – এরশাদ কবিতা লিখলেই কবি নয় কবিত্বের জন্য চাই সাধনা, স্বকীয়তা ও বিবেক

পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু, ঘাতক বাস আটক

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজের প্রধান গেটের সামনে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মোঃ নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভের চাকরি করত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আকাশ মোটরসাইকেল যোগে হিলির দিকে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুরের হিলি থেকে ছেড়ে আসা পাবনাগামী সৌমিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশে পড়ে আহত হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল থেকে আকাশকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তামবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ও স্থানীয় জনতা ধাওয়া করলে চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যায়। বাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd