• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস মেলা আজ থেকে শুরু কবিতাঃ মুখোশ – কলমেঃ সাহেলা সার্মিন ফুলবাড়ীতে জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিনাজপুরে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমন ধানের ক্ষতি, দুশ্চিন্তায় হাজারো কৃষক চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ফুলবাড়ীতে একসময় প্রাচীন জমিদারদের রাজত্ব, ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ ওয়েল জব্দ সুনামগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

ধামইরহাটে খ্রিস্টান ধর্ম ছেড়ে একই পরিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ

Reporter Name / ৬৯ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ জন খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের সোনাদিঘী আদিবাসী পাড়ার বাসিন্দা তারা। নিজস্ব চিন্তা-চেতনা ও ধর্মীয় বিশ্বাস থেকে তারা এই সিদ্ধান্ত নেন। পরে গত (৩০ সেপ্টেম্বর) নওগাঁ জেলা আদালতে হাজির হয়ে এফিডেভিটের মাধ্যমে এবং স্থানীয় আলেমদের উপস্থিতিতে কালেমা পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হন।

এলাকার সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার পর তাদের মধ্যে ইসলাম সম্পর্কে আগ্রহ সৃষ্টি হয়। ইসলাম একটি শান্তির ধর্ম এবং একটি সুন্দর জীবন ব্যবস্থা এই বিশ্বাস থেকে তারা এই সিদ্ধান্ত নেন।

ইসলাম ধর্ম গ্রহণকারী ৫ সদস্য হলেন- মোঃ মুছা (পূর্ব নাম পিউস মার্ডী), তার স্ত্রী মোসাঃ ফাতেমা বিবি (পূর্ব নাম মগদালিনা সরেন) এবং তাদের তিন সন্তান মোঃ হাসান (পূর্ব নাম আন্তনী মার্ডী), মোঃ হুসাইন (পূর্ব নাম পিওর মার্ডী) ও মোসাঃ আমেনা (পূর্ব নাম ফুলমনি আন্না)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd