• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় পিআইবির ৩ দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা রফিকুল ইসলাম মাদানীর পরিচয়ে প্রতারণা: ভুয়া শালিকা সেজে টাকা আদায়, মূলহোতা গ্রেপ্তার নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫৪ জন গ্রেপ্তার পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত উত্তরা প্রেসক্লাবের নারী সদস্য নিউজ প্রেজেন্টার কুমি ক্যানসারে আক্রান্ত: চিকিৎসার সহায়তা চেয়ে আবেদন ছেলেকে জবাই করে হত্যার ৪১ দিন পর পিতাকে গুলি করে হত্যা সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে সিএনজিসহ ৬ ডাকাত গ্রেপ্তার ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত ৫ জন খুলনায় নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে আছে পানি: বাড়ছে এডিস মশা ও ডেঙ্গু সংক্রমণের তীব্র আতঙ্ক ​

পাঁচবিবিতে ব্রীজে লাইটপোস্ট না থাকায় আতঙ্কে পারাপার

Reporter Name / ৪১ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবির নবনির্মিত বড়মানিক মাওড়ীতলা ব্রিজে লাইটপোস্ট না থাকায় রাতের বেলা পুরো ব্রিজটি ঘুটঘুটে অন্ধকারে ঢেকে থাকে। এতে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যেই পারাপার হতে হচ্ছে সাধারণ পথচারীদের। এ বিষয়ে প্রতিকার চেয়ে গত এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন করেছেন। আবেদনের অনুলিপিটি ইউএনও অফিস সহ পৌর প্রশাসক ও উপজেলা প্রকৌশলী বরাবরও দেওয়া হয়েছে।

২০২৩ সালে পুরাতন ব্রিজটি ভেঙে ঠিকাদারী প্রতিষ্ঠান আধুনিকমানের পুনর্নির্মাণ ব্রীজটি ২০২৬ সালের প্রথম দিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আগের ভেঙে ফেলা ব্রিজে লাইটপোস্ট থাকলেও নতুন ব্রীজে পূর্ণস্থাপন করা হয়নি। রাতের আঁধারে ব্রিজটি সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত থাকায় পথচারীদের আতঙ্কে ব্রীজ পারাপার হতে হয়।

স্থানীয়দের অভিযোগ, এই অন্ধকারের সুযোগ নিয়ে সেখানে মাদকসেবীদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং প্রায়শই চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এতে রাতের বেলা নারী, শিশু, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাফেরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও আশঙ্কাজনক হয়ে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। জনস্বার্থে পথোচারিদের নিরাপত্তার কথা বিবেচনা করে বড়মানিক মাওড়ীতলা ব্রিজে দ্রুত লাইটপোস্ট স্থাপনে প্রশাসনের প্রতি জোর দাবি জানায় এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd