• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
যে উৎসব আনে আনন্দ, তা কি কখনো ডেকে আনে দুশ্চিন্তা? কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা যাদুকাটা বালুমহালে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় একজন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা বিশ্বনাথ-জগন্নাথপুর ১৪ কিলোমিটার সড়কের সংস্কার কাজের অনুমোদন চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযানে হেরোইনসহ ১ জন গ্রেপ্তার ডিমলায় অসহায় পরিবারের পাশে বিএনপি নেতাকর্মীরা, বিতরণ করা হলো চাল নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ৫ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নেত্রকোণায় বেকার যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে ৩ সপ্তাহ ব্যাপী পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু

বুড়িমারী স্থল বন্দরে পরিবেশগত প্রভাব নিরুপনে জনমত যাচাই সভা

Reporter Name / ৬৫ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপনে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়।
বুড়িমারী স্থলবন্দরের সভাকক্ষে পরিববেশসম্মত টেকসই ও আধুনিক স্থলবন্দর নির্মাণে অ্যাক্সিলারেটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড কানেক্টিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া (অ্যাকসেস)- বাংলাদেশ ফেজ-১ প্রকল্পের (বিএলপিএ কম্পোনেন্ট) বুড়িমারীতে নির্মাণ সংক্রান্ত বিষয়াদি তুলে ধরে আলোচনা করে জনসাধারণের মতামত নেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই প্রকল্পের পরিচালক সিদ্দিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশাল দাস, বুড়িমারী পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশেনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিবেশগতঝুঁকি চিহ্নিত করা ও নেতিবাচক প্রভাব কমাতে এই সভার আয়োজন বলে আয়োজকেরা জানায়।
সভায় স্থানীয় বাসিন্দারা জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে কথা বলার পাশাপাশি স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সীমান্ত এলাকার জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির ব্যাপারে শঙ্কা প্রকাশ করেন। এই প্রকল্প বাস্তবায়নে জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানানো হয়।
বক্তারা পরিবেশগত ও জনসম্পৃক্ত বিষয়গুলো বিবেচনা করে নির্মাণ প্রকল্প বাস্তবায়নে গুরত্বের কথা জানান। এতে বুড়িমারী স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যিক কার্যক্রমের গতি এবং কর্মসংস্থান বাড়ানোয় ইতিবাচক বিষয়গুলো তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd