• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখলের অভিযোগে মানববন্ধন, সংঘর্ষের আশঙ্কা ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন লালমনিরহাট সীমান্তে উত্তেজনা, পুশ-ইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি লোহাগাড়ায় ফ্ল্যাট বাসায় প্রেমিকার সাথে অভিমানে কিশোরীর আত্নহত্যা পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মোটরসাইকেল ও মাদকদ্রব্য আটক তোমাকে পাওয়া হলো না ছোটগল্প: দুঃস্বপ্ন

নাচোলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধায় নাচোল উপজেলায় তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা পাশে রয়েছে। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। জেলা পুলিশ জানায়, দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসব চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd