• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে ব্রি ধান-১০৩ জাতের রোপা আমনের নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত ময়মনসিংহে কঠোর নিরাপত্তায় শ্রী শ্রী শ্যামা পূজা-২০২৬-এর প্রতিমা বিসর্জন সম্পন্ন রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য পাঁচবিবিতে নিষিদ্ধ সংগঠনের ২ কর্মী আটক পাঁচবিবি আদিবাসী পল্লীতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রূপসায় নির্মাণাধীন ইটের দেয়াল ধসে প্রাণ গেল খলিলুর রহমানের মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি শেরপুরে জেলা প্রশাসকের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন, ৫০ পরিবার পেল খাদ্যসামগ্রী ও কম্বল জামালপুরে টিআরসি নিয়োগের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত টেকসই ব্যবসায়িক শিক্ষায় কানাডায় দ্বিতীয় স্থানে ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের অ্যাসপার স্কুল

ময়মনসিংহে কঠোর নিরাপত্তায় শ্রী শ্রী শ্যামা পূজা-২০২৬-এর প্রতিমা বিসর্জন সম্পন্ন

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
ময়মনসিংহে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী শ্যামা পূজা-২০২৬ উদযাপন শেষে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন কার্যক্রম শেষ হয়।
বিসর্জন শোভাযাত্রা ও ঘাট এলাকায় ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে গড়ে তোলা হয় সর্বোচ্চ নিরাপত্তাবলয়। পূজার শুরু থেকেই শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করে জেলা পুলিশ। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান সার্বক্ষণিক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিসর্জন কার্যক্রম নির্বিঘ্ন করতে বিসর্জন ঘাট এলাকায় সশরীরে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd