• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শেরপুরে ব্রি ধান-১০৩ জাতের রোপা আমনের নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত ময়মনসিংহে কঠোর নিরাপত্তায় শ্রী শ্রী শ্যামা পূজা-২০২৬-এর প্রতিমা বিসর্জন সম্পন্ন রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য পাঁচবিবিতে নিষিদ্ধ সংগঠনের ২ কর্মী আটক পাঁচবিবি আদিবাসী পল্লীতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রূপসায় নির্মাণাধীন ইটের দেয়াল ধসে প্রাণ গেল খলিলুর রহমানের মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি শেরপুরে জেলা প্রশাসকের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন, ৫০ পরিবার পেল খাদ্যসামগ্রী ও কম্বল জামালপুরে টিআরসি নিয়োগের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত

শেরপুরে ব্রি ধান-১০৩ জাতের রোপা আমনের নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত

Reporter Name / ১৩ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

 

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:

‘কৃষিই সমৃদ্ধি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর সদর উপজেলায় ব্রি ধান-১০৩ জাতের রোপা আমনের নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) শেরপুর সদর উপজেলার বিনাপাড়া, দিঘলদী এলাকায় এ শস্য কর্তন উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে কৃষির আধুনিকায়ন, উন্নত জাতের ধান চাষ সম্প্রসারণ এবং কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ আসমা বিনতে রফিকসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক, কৃষক-শ্রমিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অতিথিরা নমুনা শস্য কর্তন করে ফলন পরিদর্শন করেন এবং উপস্থিত কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। ব্রি ধান-১০৩ জাতের ফলন দেখে কৃষকদের মধ্যে বেশ আগ্রহ দেখা যায়।

আগামীতে এ জাতের ধান চাষ আরও সম্প্রসারণের মাধ্যমে এলাকার ধান উৎপাদন বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd