• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে সদর থানা পুলিশের অভিযানে এস্কাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১ পাটগ্রাম সীমান্তে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে ঠেলে পাঠাল বিএসএফ পাঁচবিবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তালবীজ রোপণ পর্যটনের অপার সম্ভাবনা নিয়ে নতুন করে আশার আলো দেখাচ্ছে নেত্রকোণা দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন পাঁচবিবিতে ফ্যামিলি কার্ড জরিপ কাজের উদ্বোধন ‎পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল দুটি দোকান ‎ রুমা উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সরকারি সফর: বিদ্যালয় ও থানা পরিদর্শন এবং মতবিনিময় সভা শেরপুরে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে ঠেলে পাঠাল বিএসএফ

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

 

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ‘মানসিক ভারসাম্যহীন’ ধনেশ্বর বর্মণ (৫৫) নামে এক নাগরিককে পুশ ইন (ঠেলে পাঠানোর) অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ওই ব্যক্তি প্রবেশ করে একটি স্থানীয় বাজারে। পরে স্থানীয়রা পাটগ্রাম থানা-পুলিশকে খবর দেয়। পুলিশ ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

ধনেশ্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগিরহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯ টার দিকে লালমনিরহাটের জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

থানা-পুলিশ, বিজিবি, স্থানীয় লোকজন ও সীমান্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৬৪ নম্বরের উপপিলার ৪ থেকে ৫ নম্বরের একদিকে বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের ভেরভেরীরহাট ও বৈরাগিরহাট সীমান্ত। অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগিরহাট সীমান্ত এলাকা। মঙ্গলবার ভোরে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহল দলের সদস্যরা কাঁটাতারের বেড়ার গেট (ফটক) দিয়ে ধনেশ্বরকে মারপিট করে জোর পূর্বক বাংলাদেশের ঠেলে পাঠান। সে সীমান্ত থেকে হেঁটে প্রায় চার কিলোমিটার অভ্যন্তরে বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম সদর ইউনিয়নের কদুর বাজার এলাকায় এসে অবস্থান নেন। এ ঘটনা বুঝতে পেয়ে পাটগ্রাম থানা-পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। এ সময় থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন। আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির কথাবার্তা ও আচরণ অসংলগ্ন হওয়ায় তিনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হয়। পরে পুলিশ সদস্যরা ওই ব্যক্তিকে থানায় নিয়ে যান। জিজ্ঞাসাবাদে তাঁর নাম ধনেশ্বর বর্মণ, পিতা রমেশ্বর বর্মণ, মায়ের নাম শেকেরী বালা বর্মণ বাড়ী কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগিরহাট জানায় ধনেশ্বর।

এই ঘটনায় সীমান্ত এলাকার দায়িত্বশীল রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২)- এর সহকারী পরিচালক (এডি-অবস) কারিমুল ইসলাম বলেন, ‘এ রকম ঘটনা শুনেছি। থানা-পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। লোকটি তো অপ্রকৃতিগ্রস্ত বা মানসিক ভারসাম্যহীন। সে তো সঠিকভাবে বলতে পারছেনা কোন্ সীমান্ত দিয়ে ঢুকেছে? যতটুকু তাঁর কথা শুনে বোঝা যাচ্ছে সে ভারতীয় নাগরিক। যেহেতু থানা হেফাজতে আছে আইনগত যেটা ব্যবস্থা যা আছে সেটা নেওয়া হবে।’

বিএসএফের সাথে যোগাযোগের ব্যাপারে তিনি বলেন- এখনো যোগাযোগ করা হয়নি। হলে পরে জানাবো।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা ওই ব্যক্তিকে (ধনেশ্বর বর্মণ) নিয়ে আসছি। সে ভারতীয় বলে পরিচয় দিচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাথে যোগাযোগ করা হয়েছে, বিজিবির কর্তৃপক্ষ বলেছে শূন্যরেখায় যেহেতু এ ঘটনা না বা ওই ব্যক্তিকে পাওয়া যায়নি; আমাদেরকে আইনগত ব্যবস্থা নিতে বলেছে। আমরা যাচাই-বাছাই করছি। চেষ্টা করছি তাঁর স্থানীয় (ভারতীয়) কোনো যোগাযোগ করা যায় কী না- কনফার্ম (নিশ্চিত) হওয়ার জন্য। সত্যি ভারতীয় নাগরিক হলে এবং পাসপোর্ট না থাকলে তাঁর বিরুদ্ধে মামলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd