লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এর ঐচ্ছিক তহবিল থেকে অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
১৬ নভেম্বর সোমবার সকালে সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের বাসভবনে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, পৌর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর কবির শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন, যুবদল নেতা আনিসুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল সবুজ প্রমুখ।
এ সময় উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভা এলাকার ৬৩ জনকে ২ লাখ ৫০ হাজার টাকা নগদ বিতরণ করা হয়েছে।