• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ২২ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ৮৭ শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শিবগঞ্জে এসআরবি-৫ এর অভিযানে ৩৪৫ পিস ইয়াবা,সহ গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কক্সবাজারে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবির অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশি ও ভারতীয় মালামাল জব্দ

Reporter Name / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা সীমান্তবর্তী বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে চার লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে।

বৃহস্পতিবার ভোরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এই দুটি জায়গায় অবৈধ মালামাল রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামাল জব্দ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ভারতের সাথে সুনামগঞ্জের ১২০ কিলোমিটার সীমান্ত এলাকায় ১৯টি বিওপির সদস্যরা সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে দিনরাত কাজ করে যাচ্ছেন।

এ ব্যাপারে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির গণমাধ্যমকর্মীদের জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশসহ মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। আটককৃত বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামালসমূহ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd