• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল শেরপুরে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত নেত্রকোণায় রাজস্ব প্রশাসন, দেওয়ানি মামলা ও নদী রক্ষা কার্যক্রম নিয়ে একাধিক সভা অনুষ্ঠিত পূর্বধলায় দৈনিক জবাবদিহি পত্রিকার সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ঢাকা-১৩ আসনের ৭০ মহল্লায় নাগরিক কমিটি, এক প্ল্যাটফর্মেই মিলবে নাগরিক সমস্যার সমাধান: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬-এর উদ্বোধন, প্রথম দুই ম্যাচে জয়ী ময়মনসিংহ রেঞ্জ ও এসএমপি সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কুড়িগ্রামে কৃষক সেমিনার অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০২৪ ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সার ও বীজ বিতরণ

কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

 

মোঃ আকরাম হোসেন রতন, জেলা প্রতিনিধি, নেত্রকোণা:

নেত্রকোণার কলমাকান্দায় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, মাদকের বিরুদ্ধে খেলাধুলাই অন্যতম প্রধান হাতিয়ার।

গত রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় কলমাকান্দা মিনি স্টেডিয়াম মাঠে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলায় কেউ বিজয়ী হবে, কেউ বিজিত হবে। তবে সবাই একই সমাজের অংশ। কেউ মাদকাসক্ত হয়ে জন্মগ্রহণ করে না। বন্ধু-বান্ধব ও পারিপার্শ্বিক প্রভাবে অনেকেই মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। মাদক মানুষের জীবন ধ্বংস করে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত উদ্যোগে একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে হবে। সবার সহযোগিতায় কলমাকান্দাকে মাদকমুক্ত, নিরাপদ ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ আল মামুন।

টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনালে কলমাকান্দা সদর ইউনিয়ন ও বড়খাপন ইউনিয়ন এবং বালিকা বিভাগের ফাইনালে লেংগুরা ইউনিয়ন ও কৈলাটী ইউনিয়ন অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বালক বিভাগে কলমাকান্দা সদর ইউনিয়ন এবং বালিকা বিভাগে লেংগুরা ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd