বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান মামুন, বিশ্বনাথ থানা অফিসার ইন – চার্জ ( ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিক্ষাবিদ ইমাদ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ সাকিব বখতেয়ার, অতিরিক্ত কৃষি সুবাস চন্দ্র পাল , উপজেলা সহকারী প্রকৌশলী অনুপ কুমার প্রমানিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল ভূইয়া, পল্লী বিদ্যুৎ বিশ্বনাথ জোনাল এজিএম মোবারক হোসেন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দূর্নীতি দমন কমিশন বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মধু মিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাওছার খান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর বাবুল মিয়া, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস ছোবহান, উপজেলা ক্রীড়াসংস্থার সদস্য ওয়াসিম উদ্দিন। বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সুজিত দেব সহ বিশ্বনাথ উপজেলা প্রশাসনের আরো বিভিন্ন বিভাগের কর্মকর্তা উপস্হিত ছিলেন।
সভায় জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে, ১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালামি গ্রহণ এবং মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী। অনুষ্ঠানে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করবেন।
এছাড়া সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আগামী ১৪ ডিসেম্বর শ্রীরামশী বধ্যভূমি পরিদর্শনের কর্মসূচিও নির্ধারণ করা হয়। একই সঙ্গে ওই দিন দিবাগত রাতে কোনো ধরনের আলোকসজ্জা না করার সিদ্ধান্ত গৃহীত হয়।