মোঃ ইদ্রিস শেখ, খুলনা
ইসলামী আন্দোলন বাংলাদেশ’র খুলনা-২ (সদর থানা) আসনের মনোনীত হাতপাখার প্রার্থী ও খুলনা মহানগর এর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানার ২৪ নম্বর ওয়ার্ডের শের এ বাংলা রোড, আমতলা, সন্ধ্যা বাজার, ময়লাপাতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যবসায়ী, শ্রমজীবী ও বিভিন্ন পেশার সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন।জনতার সাথে সরাসরি কথোপকথনের মাধ্যমে মুফতী আমানুল্লাহ বলেন, “দলের নির্দেশে আমি আপনাদের মাঝে এসেছি। আপনাদের ভালবাসা ও সমর্থন নিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। আমি আপনাদের সমস্যা ও দুঃখ-কষ্ট সংসদে তুলে ধরব। আমাদের কাজ হবে জনকল্যাণমুখী এবং দেশের সকল ক্ষেত্রে থাকবে সমতা ও ন্যায়বিচার। এখানে কোন ধরনের বৈষম্য ও দুর্নীতির স্থান থাকবে না।মতবিনিময় ও জনসংযোগকালে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় এবং তারা আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের জয়লাভে দৃঢ় আস্থা প্রকাশ করেন।এইসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ মোঃ নাসির উদ্দিন, আব্দুল মান্নান, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মফিজুর রহমান লাবু, মোঃ জাহিদ মোহাম্মদ কাউসার, মোহাম্মদ আলী, শরিফুল ইসলাম জুয়েল, মোহাম্মদ ইসরাফিল, মাহাদি হাসান, মোঃ রবিউল ইসলাম, মোঃ সোলাইমান, মোঃ রুবেল, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবু তাহের, মোঃ ফারুক, মোঃ ইকবাল, মোঃ মিজান, মোঃ কবিরুল ইসলাম, নুরুল করিম, মিরাজুল ইসলাম, তাহাসিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।