খুলনা প্রতিনিধি:
শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উৎসাহিত করতে খুলনায় পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৪টায় নগরীর বয়রায় লাইফ লাইন স্কুলের দ্বিতীয় তলায় অবস্থিত বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
একাডেমির পরিচালক ধনঞ্জয় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনটি বিভাগে শিক্ষার্থীরা অংশ নেয়। বিভাগগুলো হলো- শিশু থেকে প্রথম শ্রেণি, দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণি এবং পঞ্চম থেকে দশম শ্রেণি।
প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় অর্চিতা পাল, স্নেহা সরকার মিষ্টি, প্রজ্ঞা প্রকৃতি উষশী ও প্রাঞ্জল ঋদ্ধ বিশ্বাসসহ অন্যান্য শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক রূপা রায়, রূপালী রায় ও সুচেতা দত্ত এবং শিক্ষক অচিন্ত্য বিশ্বাস ও পিংকি মন্ডল।