• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নীলফামারীর সাবেক শিক্ষক ইউসুফ আলী নিহত সাতকানিয়ায় জায়গা-জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় ইউনুস নামে একজন নিহত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু ২০১৭ সালে সহকারী শিক্ষা কর্মকর্তা, ৯ বছর পর সেই রাণীশংকৈলের ইউএনও গোলাম রব্বানী ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সভাপতি নির্বাচিত হওয়ায় ধনঞ্জয় রায়কে শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী দুলু নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

গণমানুষের স্বার্থরক্ষায় রাজনীতিবিদদের পাশাপাশি লেখকরাও দায়বদ্ধ- মুনীর চৌধুরী সোহেল

Reporter Name / ১১৯ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

 

মাথাল মার্কার প্রার্থী মুনীর চৌধুরী সোহেল

৫ ডিসেম্বর শুক্রবার বেলা ১২টায় খুলনা রাইটার্স ক্লাবের নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক ও লেখকদের সাথে নির্বাচনী মতবিনিময় করেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য, জেলা আহবায়ক ও খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল। এসময় সংসদ সদস্য প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন খুলনা জেলা যুগ্ম সদস্য সচিব ও খুলনা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী আল আমিন শেখ। মতবিনিময়কালে খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল বলেন, রাজনীতিবিদরা যেমন জনগণের কাছে দায়বদ্ধ ঠিক তেমনি লেখক-কবি-সাহিত্যিকরাও জনগণের কাছে দায়বদ্ধ। শিল্প-সাহিত্য-সংস্কৃতির চর্চা যদি গণমানুষের না হয়ে শাসকদের স্বার্থরক্ষা বা তুষ্ট করার সাহিত্য তৈরি হয় সেই সাহিত্য কিছুদিনের জন্য সস্তা জনপ্রিয়তা পায়। এই সাহিত্য টেকসই বা স্থায়িত্ব লাভ করে না। সস্তা এই শিল্প-সাহিত্য গণমানুণের স্বার্থের হয় না। মতবিনিময় সভায় মুনীর চৌধুরী সোহেল বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিলো মানুষের মৌলিক চিন্তার পরিবর্তনের ফল। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। মুক্তবুদ্ধি চর্চার ক্ষেত্র উন্মুক্ত হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা রাইটার্স ক্লাব এর সভাপতি সুরঞ্জন রায়, প্রতিষ্ঠাতা ডি কে মন্ডল, সাধারণ সম্পাদক শেখ হীরা, সহ-সভাপতি সিকান্দার কবীর, সহ সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার পলাশী, কোষাধ্যক্ষ অরবিন্দ মৃধা, দপ্তর সম্পাদক মোঃ রাজু আহমেদ, সদস্য নজরুল ইসলাম খন্দকার, বেনজির আহমেদ জুয়েল, মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ।

এদিকে গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক ও খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেলের পক্ষে প্রচার প্রচারণায় নামেন তার কর্মীবৃন্দ। এদিন নগরীর প্রাণ কেন্দ্র শেখপাড়ায় অবস্থিত বায়তুল মামুর জামে মসজিদে বাদ জুম্মা মুসলীøদের সাথে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হয়। গণসংযোগে নেতৃত্ব দেন গণসংহতি আন্দোলন ২০ নং ওয়ার্ড সংগঠক কাইয়ুম শরীফ জনি ও সৈয়দ রাজিবুল রশীদ সুমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd