• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধামইরহাটে ভ্রামামান আদালতে এক যুবকের তিন মাস কারাদণ্ড মাদক নিমূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভায় এমপি শান্ত কবিতা: অপেক্ষার নীল আলো ডোমারে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্র আশিকের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন

Reporter Name / ৩৬ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

খুলনা মহানগরীর শের-এ-বাংলা রোডে অবস্থিত জাতীয় কবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অগ্নিবীণা মিলনায়তনে জেলা পরিষদ খুলনার প্রশাসক এস এম মনিরুল হাসান (বাপ্পী) “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পাবলিক লাইব্রেরির” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। লাইব্রেরির সভাপতি অধ্যক্ষ এ কে এম গোলাম আযমের সভাপতিত্বে গত ২৫ জুলাই শনিবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল অলিম্পিয়াড ২০২৬ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড.মো:হায়দার আলী বিশ্বাস এবং জাতীয় কবি স্মৃতি সংগ্রহ খুলনার আহবায়ক প্রফেসর ডা: মো:আমিরুল খসরু। শিশু শিল্পী ও বিতার্কিক অঙ্কিতা বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চেয়ারম্যান এ এইচ এম জামাল উদ্দীন। প্রধান অতিথি এস এম মনিরুল হাসান (বাপ্পী) তার উদ্বোধনী বক্তব্যে বলেন,নজরুল চর্চায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পাবলিক লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই লাইব্রেরির পাশে আমরা আছি। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নজরুল বর্ষকে সফল করে তুলতে জাতীয় কবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট যে সকল কর্মসূচি গ্রহণ করেছে তা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে।
নজরুল বর্ষ ২০২৬ এ অসাধারণ কৃতিত্ব অর্জনকারী আবরার তাওসিফ ও অঙ্কিতা বিশ্বাসে হাতে প্রধান অতিথি ক্রেস্ট তুলে দেন। এছাড়া নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি শিক্ষাও গবেষণা ইনস্টিটিউট এর পক্ষ থেকে প্রকাশিত নজরুলের অফিসিয়াল ছবির মোড়গ উন্মোচন করেন। অনুষ্ঠান শেষে নগরীর বিশিষ্ট নাগরিকদের সম্মানে প্রফেসর ডা:আমিরুল খসরুর সভাপতিত্বে চা চক্র অনুষ্ঠিত হয়। এ সময় নজরুল চর্চার গুরুত্ব তুলে ধরে কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় অনুষ্ঠিত হয়। জাতীয় কবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে প্রকাশিতব্য নয়া ধূমকেতুর পাঠক সংগ্রহের লক্ষ্যে “ধুমকেতু পাঠক ফোরাম” গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।আগামী এক বছরে এক লক্ষ পাঠক সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd