• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডোমারে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬’ অনুষ্ঠিত ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী, লক্ষ্য জিডিপিতে পর্যটনের অবদান ৯ শতাংশ অসহায় বৃদ্ধার পাশে সাঁথিয়ার নবাগত ইউএনও সেলিম আহমেদ নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন পাঁচবিবির নতুন কৃষি কর্মকর্তা মল্লিকা রানী ধামইরহাটে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মুক্ত পরিবেশ গঠনে পরিচ্ছন্নতা অভিযান শিল্পের টানে খুলনা আর্ট একাডেমিতে গোলাম মনোয়ার ও দেবব্রত কুমার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩ বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ গ্রেপ্তার পাঁচবিবিতে জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নীলফামারীর সাবেক শিক্ষক ইউসুফ আলী নিহত

Reporter Name / ১৩৬ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নীলফামারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফার্ম মেশিনারি ট্রেডের সাবেক শিক্ষক মো. ইউসুফ আলী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে জয়পুরহাটে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী বর্তমানে জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি নীলফামারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ফার্ম মেশিনারি ট্রেডে শিক্ষকতা করেছেন।
সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে মো. ইউসুফ আলী ছিলেন একজন সৎ, বিনয়ী, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক। তাঁর আন্তরিকতা ও সুন্দর ব্যবহারের কারণে শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে বিশেষভাবে শ্রদ্ধাভাজন ছিলেন।
বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নীলফামারী ও জয়পুরহাটের শিক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে আসে গভীর শোক। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
তাঁর আকস্মিক মৃত্যুতে শিক্ষা অঙ্গনে একজন নিবেদিতপ্রাণ শিক্ষককে হারানোর শোক বিরাজ করছে। সহকর্মী ও শিক্ষার্থীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ তাআলা মরহুম মো. ইউসুফ আলীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd