• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নরসিংদীতে অসহায় মালা আক্তারের পাশে জেলা প্রশাসন রাজিবপুরে ৭ বছরের দুই শিশুর অনন্য বন্ধুত্বে মুগ্ধ এলাকাবাসী খুলনাবাসীর উদ্দেশ্যে নগর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর আবেগঘন বার্তা টাংগাইলে আপন খালুর সাথে ভাগ্নির পরকীয়া বিয়ে নয়, মেয়েদের শিক্ষায় জীবন উৎসর্গ: গোপালগঞ্জের রেখা রানী ওঝার অনন্য দৃষ্টান্ত বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ১ নরসিংদীতে প্রত্যাশা -২ প্রকল্পের আওতায় নিরাপদ বিদেশ ফেরত অভিবাসীদের শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট: পাঁচজনকে জরিমানা মাধবপুরে সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসার উদ্বোধন বাঁশখালীতে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

আনোয়ারায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:

“মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ি”—এই প্রত্যয়ে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদার এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে সুরক্ষিত রাখার লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ই আগষ্ট বিকালে আনোয়ারা উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়নের জয়কালি বাজার এলাকার সিটি সেন্টারে আনোয়ারা থানা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে সিটি সেন্টার থেকে একটি মাদকবিরোধী র‍্যালী বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিটি সেন্টারে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মাদকের বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সামাজিক প্রতিরোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পরিবার ও সমাজের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

র‍্যালী ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েদ আহমেদ।

সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন শক্তিশালী সামাজিক প্রতিরোধ, পারিবারিক সচেতনতা এবং সম্মিলিত নাগরিক উদ্যোগ।

বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানানো হয়।

কর্মসূচিতে এলাকার যুবক, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd