• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ডিমলায় ইয়াবা-হেরোইনসহ ২ মাদক কারবারি আটক সুনামগঞ্জে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়িসহ আটক ১, পলাতক ৩ ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও নেশাজাতীয় সিরাপ জব্দ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ‎জয়পুরহাট বিজিবির অভিযানে ৮ কোটি ৮৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ, আটক ১৭ যশোরের শার্শায় ইয়াবাসহ নারী ও যুবক আটক খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত নেত্রকোণা পুলিশ লাইনসে পুলিশ সদস্যদের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আশাশুনিতে টিকটক ভিডিও তৈরির সময় মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ১ ও আহত ১

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার আশাশুনিতে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মোস্তাকিম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জিহাদ হোসেন (২৩) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর ও কামালকাটি গ্রামের মধ্যবর্তী তালতলা নামক স্থানে একটি ঘেরের পাশের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মোমিন আলীর ছেলে মোস্তাকিম তার বন্ধু কৈখালী গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে জিহাদ হোসেন এবং ইমনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে আশাশুনির শোভনালী এলাকায় ঘুরতে আসেন। এ সময় তারা বিভিন্ন স্থানে ভিডিও ধারণ করছিলেন।

প্রত্যক্ষদর্শী ইমনের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তাকে সড়কের পাশে নামিয়ে রেখে জিহাদ দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে থাকেন। অন্যদিকে মোস্তাকিম মোটরসাইকেলের পেছনে উল্টো দিকে ঘুরে বসে রাস্তা ও আশপাশের দৃশ্য ধারণ করছিলেন। একপর্যায়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বাবলা গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনায় মোস্তাকিম ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে জিহাদ হোসেন শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। দুর্ঘটনায় মোটরসাইকেলটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত জিহাদকে উদ্ধার করে দ্রুত আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং জরুরি বিভাগে ভর্তি করে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত মোস্তাকিমের মরদেহ তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

অসতর্কতা ও ঝুঁকিপূর্ণভাবে মোটরসাইকেল চালিয়ে ভিডিও ধারণের এমন ঘটনা তরুণদের জন্য সতর্কবার্তা হয়ে থাকল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd