• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

কবিতা: কোন এক বসন্তে

Reporter Name / ১৩৯ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

কলমে: শিরিনা আক্তার

বাসন্তীকা দক্ষিণা বাতাস মোহে,
কোথায় ছুটে চলেছ তুমি?
তোমার স্পর্শে নীলাদ্রি আভা,
ফুল ফোটে অবিরত, রঙে রঙে ভরে ওঠে ধরণি।

যদি মনে পড়ে সেদিন , তবে এসো—
আবার কোনো বসন্ত বেলায়।
দুজনে কুড়িয়ে নেবো ফুলের বাহার,
শুনবো কুহুতান কোনো নির্জন বনে,
নিস্তব্ধতার গভীর আবেশে।

যেখানে নেই শীতের ভারী চাদর,
নেই বর্ষার অঝোর অশ্রুধারা—
শুধু দক্ষিণা হাওয়ায় ফাগুনের
রঙিন উচ্ছ্বাসের ছড়াছড়ি।
সেখানে হারাবো দুজন।

রাঙা শিমুল খোঁপায় গুঁজে তোমার
আলতা-রাঙা পা দুটো দুলে ওঠে তাল-লয়ে,
আঁখির নীড়ে আঁকা,
রূপময় বাংলার অপরূপ ছবি।

এখানে দক্ষিণে সুবিশাল জলরাশি,
পূর্বে পাহাড় আর ঝর্ণার কলকল ধ্বনি,
পশ্চিমে সবুজ বনানীর সমারোহ,
উত্তরে সোনালি ফসলের নয়নাভিরাম মাঠ।

রূপমুগ্ধ কবির চোখ!
তাকিয়ে থাকে অপলক—
এই বাংলার বুকে লুকানো
অপরূপ সৌন্দর্যের দিকে।
শ্যামলিমা তোমার মতো।

কোন এক বসন্তে এসো বাংলায়,
হেঁটে যাও উর্বর পলিমাটির সবুজ নরম ঘাসে।
বসন্ত বাতাস
ফুলেল শুভেচ্ছায় তোমায় জানাবে অভ্যর্থনা।
মৌমাছি ডাকবে গুঞ্জনে সুমধুর গাছের শাখায়।

বারবার ফিরে আসবে সে ডাক—
পদ্মা, মেঘনা আর যমুনার ঢেউ বেয়ে।
যদি ভালো লাগে,
যদি হৃদয়ে জাগে বসন্তের সুর,
তবে ভালোবেসে এসো—
বাসন্তী উৎসবে।

নতুন পাতায় ছাওয়া গাছের ডাল
তুলে দেবো তোমার হাতে,
আর দেবো রক্তলাল কৃষ্ণচূড়া—
বসন্তের অমলিন ভালোবাসার অর্ঘ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd