কলমেঃ দেবিকা রানী হালদার
চারিদিকে খুন অপহরণ ধর্ষণ হত্যা চাঁদা
কত সরকার এলো গেলো, এ সরকার সবার দাদা!
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেনারা হত্যা করে
গোপালগঞ্জে এমনি কতগুলো তাজা প্রান ঝরে পড়ে!
অনিবন্ধিত রাজনৈতিক দল কি নিরাপত্তা পায়
রাষ্ট্রবিজ্ঞানের লেখা আছে কোন জায়গায়?
এত বড় রাষ্ট্রীয় নিরাপত্তার পর ও যারা ট্যাঙ্কের ডেকে চড়ে পালায়
তাদের নেতা কয় কোন বিবেকে কোন হালায়?
এমনি কক্সবাজারে অন্য রাজনৈতিক দলের প্যাদানী খেলো
সেনাবাহিনী কি সেখানে রক্ষা করতে গেলো?
গোপালগঞ্জ কি বাংলাদেশের মানচিত্রের বাইরের কোন দেশ
শুধু মুজিবের জন্ম বলে অপরাধী, করতে হবে শেষ?
কোন এক রাজনৈতিক দল বলেছিল, “গোপালীদের” নাম নিশানা দেবো মুছে,
সে এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে, তাদের ও দূঃখ যাবে ঘুচে!
অনেক শক্তিশালী বাংলাদেশের বর্তমান সরকার
পিছে আছে যেমার্কিন, জনগন তাদের আর কি দরকার?
বলেছিলেন, একজন “ক্ষণজন্মা পুরুষ”
মার্কিন যাদের বন্ধু, শত্রু লাগে না, সেদেশে কখন ও উদিত হয় না সুরুজ!
বাঙালি সচেতন মানুষের চোখে, আসে নারে ঘুম
শিক্ষিত মুর্খদের বয়ে যাচ্ছে মনে উল্লাসের ধুম!