• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধামইরহাটে নিষিদ্ধ ইউক্যালিপটাস চারা বিক্রয়ের অপরাধে অর্থ দন্ডসহ ৫০০ শত চারা জব্দ লোহাগাড়া সিটি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ পীরগঞ্জে ডিবির জালে মাদকসহ ৮ মামলার আসামি জমির গ্রেফতার নিষিদ্ধ আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সিংগাইরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কবিতাঃ এক প্লেট ভাত আজমুল হত্যা- একটি ময়নাতদন্ত কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা

কবিতাঃ দুরন্ত খোকা

Reporter Name / ৪০৬ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।

 

আমার প্রিয় ছোট্ট খোকা,
বেজায় দুরন্ত।
হাত পা তাহার স্থির থাকে তো,
মুখ খানা চলন্ত।

সারাক্ষণ তাঁহার ব্যস্ত সময়
চলে কথা বলা।
এটা কেন, কি হবে এ দিয়ে,
প্রশ্ন করে চলা।

মুখে খোকার আসে যাহা,
তাহাই সে যেন করে।
যখন যাহার পায় খোকা দেখা,
অমনি প্রশ্ন ধরে।

বাড়ির সবাই ছোটো বড়,
থাকে ভয়ে ভয়ে।
কখন কাকে কি প্রশ্ন কথা,
তুলবে কহে কহে।

নাওয়াখাওয়া নাই তো খোকার,
চায় না খাবার কিছু।
সারাদিন শুধু বক বক বক,
ছুটে মায়ের পিছু পিছু।

চক পেন্সিল দিয়ে খোকা,
আঁকে দেশের ছবি।
মেঘের ছবি পাখির ছবি,
আঁকে ভোরের রবি।

আমার প্রিয় ছোট্ট খোকা,
ভারী মিষ্টি দুরন্ত।
খেলা ধুলা হাসি খুশি,
দারুণ সে চলন্ত।

পড়াশোনা ভালো খোকা,
স্মৃতি শক্তিও ভালো।
একদিন হঠাৎ দুরন্ত খোকা,
জ্বালবে দেশের আলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd