• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
  • [gtranslate]

কবিতাঃ শূন্যতায় তুমি

Reporter Name / ২৭৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

শামীমা খালিদ শাম্মী

তোমায় নিয়ে লিখতে বসেছি
জানি না কেন লিখছি?
কেন তোমায় উপমায় ভাবছি?
এত আকুলতা কেন আসে
কেন এমন বিভোর আমি?

কেন অনুভব এ তোমায় ভাবি
ব্যকুল বসন্তে মরিয়া থাকি?
তবুও ধরা দাও না দেখা দাও
কথা কও না অভিমানী ঠোঁটে
কিচ্ছু কি বুঝ না তুমি?

জানি তুমি সবি বুঝ,অবুঝ নও
তবুও কাঁদাও,অস্থিরতায় ভাসাও
প্রিয় নামে একটু ডাকলেই পারতে
কি করে নিজেকে সামলাই?
কেন তোমাতে ডুবে বড্ড উন্মাদ হই?

তোমাকে নিয়ে লেখে কি এতই সহজ
এতটুকু কালিতে কি তোমায় আঁকা যায়?
সারাজীবন তোমার ভাবনা শেষ হবার নয়,
এই কবিতার খাতা কি বেশি ছোট্ট নয়
বেলা শেষে পুরো তুমিটাই শূন্য রয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd