• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ পূর্বধলায় শিশুশ্রম, ঝরে পড়া ও অপুষ্টি রোধে মতবিনিময় সভা বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিংগাইরে পৃথক অভিযানে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদন্ড, দুই কারখানা বন্ধ স্রোতিজাল দিয়ে মাছ শিকার বন্ধে সিংড়ায় প্রশাসনের অভিযান লোহাগাড়ায় দৈনিক দিনকাল পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয় নিখোঁজের ৭ মাস পর সীরতুন্নবী সাঃ মাহফিলে মিলল রায়হানকে রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ শিক্ষকতা ও সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতি, ‘ভাঙড় রত্ন’ সম্মাননা পেলেন মহম্মদ মফিজুল ইসলাম

কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিকেলে লাথি মেরে রোগীকে আহত করায় তদন্ত কমিটি গঠন

Reporter Name / ৪৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু)
জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীকে লাথি মেরে আহত করার অভিযোগে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ

হাসপাতালে পরিচালক স্বাক্ষরিত একপত্রে বলা হয়েছে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসা মোঃ মহসিন মিয়া নামের এক রোগীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠে জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মাহাবুবুল আলম মিলনের বিরুদ্ধে এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে মোহাম্মদ শোলক মিয়া লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার (৩ সেপ্টেম্বর) তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান কে। সদস্য হিসেবে রয়েছেন জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডাক্তার মোঃ আবুল হোসেন এবং সদস্য সচিব হিসাবে রয়েছেন আবাসিক চিকিৎসক (মেডিসিন) ডাক্তার মোঃ আবেদুর রহমান ভূঁইয়া।

চিঠিতে বলা হয়েছে আগামী তিন কর্ম দিবসে মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে হবে। এ বিষয়ে হাসপাতালে সরকারি পরিচালক ডাক্তার মোঃ-নাসিরুজ্জামান সাপ্তাহিক পত্রিকা আজকের জনকথা কে জানান, তদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন তদন্ত রিপোর্টে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে প্রচলিত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd