• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ পূর্বধলায় শিশুশ্রম, ঝরে পড়া ও অপুষ্টি রোধে মতবিনিময় সভা বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিংগাইরে পৃথক অভিযানে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদন্ড, দুই কারখানা বন্ধ স্রোতিজাল দিয়ে মাছ শিকার বন্ধে সিংড়ায় প্রশাসনের অভিযান লোহাগাড়ায় দৈনিক দিনকাল পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয় নিখোঁজের ৭ মাস পর সীরতুন্নবী সাঃ মাহফিলে মিলল রায়হানকে রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ শিক্ষকতা ও সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতি, ‘ভাঙড় রত্ন’ সম্মাননা পেলেন মহম্মদ মফিজুল ইসলাম

পূর্বধলায় শিশুশ্রম, ঝরে পড়া ও অপুষ্টি রোধে মতবিনিময় সভা

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় শিশুশ্রম বন্ধ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং শিশুদের অপুষ্টিমুক্ত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পূর্বধলা এরিয়া প্রোগ্রামের উদ্যোগে উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার, শিক্ষক, ধর্মীয় নেতা, এনজিও, শিশু ও যুব প্রতিনিধিদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নান্দাইল এপিসিও ও সিনিয়র ম্যানেজার কাজল আলফন্স দ্রং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক জুয়েল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহজাদী এবং পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী মামুন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি এবং শিশু ফোরাম ও যুব ফোরামের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
শিশুশ্রম বন্ধ ও শিক্ষায় ফিরিয়ে আনার ওপর গুরুত্ব
সভায় শিশুশ্রম বন্ধ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং শিশুদের অপুষ্টি দূর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শিশুদের শিক্ষার সঙ্গে যুক্ত রাখা, পুষ্টি নিশ্চিত করা এবং শিশুশ্রমের ঝুঁকি থেকে রক্ষায় পরিবার, সমাজ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে শুধু বিদ্যালয়ে ভর্তি করানোই যথেষ্ট নয়; তাদের নিয়মিত উপস্থিতি, শিক্ষার মান, পুষ্টি, নিরাপত্তা ও মানসিক বিকাশের বিষয়েও নজর দিতে হবে। একই সঙ্গে শিশুশ্রমের কারণ চিহ্নিত করে ঝুঁকিপূর্ণ শিশুদের সহায়তা ও শিক্ষায় ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ইউএনওর
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, “শিশুশ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও অপুষ্টিমুক্ত উপজেলা গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এ ক্ষেত্রে আর্থিক সহায়তাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিয়ে উপজেলা প্রশাসন পাশে থাকবে।”
তিনি আরও বলেন, শিশুদের সুরক্ষা ও উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং সমাজের সচেতন মানুষের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
প্রেজেন্টেশন ও অঙ্গীকার
অনুষ্ঠানে শিশুশ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং শিশুদের অপুষ্টি রোধে করণীয় বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন নান্দাইল এরিয়া কো-অর্ডিনেশন অফিসের প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মো. মবিন উদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার তাপসী রংমা।
সভায় অংশগ্রহণকারীরা শিশুশ্রম বন্ধ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং শিশুদের পুষ্টি নিশ্চিত করার মাধ্যমে পূর্বধলাকে শিশুদের জন্য আরও নিরাপদ, সহায়ক ও শিশুবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। এ লক্ষ্যে পরিবার, বিদ্যালয়, স্থানীয় সরকার, উপজেলা প্রশাসন এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd