• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাতকানিয়ার প্রভাবশালী আরেফাগং এর ৩ ভাড়াটিয়া সন্ত্রাসী কারাগারে, মা-মেয়ে পলাতক চট্টগ্রাম জেলা পুলিশের ১ম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ‘গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ —আল্লামা মামুনুল হক আধুনিক ও জবাবদিহিতামূলক রাণীশংকৈল উপজেলা পরিষদ গড়ার প্রত্যয়ে সোহরাব আলী সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে বইছে নির্বাচনের হাওয়া, মুখোমুখি প্রার্থী আব্দুল রশিদ পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ডিমলার কৃষকদের অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জগন্নাথপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সিংগাইরে গোল্ডকাপের ট্রফি উম্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ৭ দফা দাবি আদায়ে নওগাঁয় দলিল লেখকদের সমাবেশ

ক্ষেতলালে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Reporter Name / ৫২ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

রাশেদ ইসলাম, জয়পুরহাট:

জয়পুরহাটের ক্ষেতলালে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিনাই গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. মিজানুর রহমান (৪৫)। তিনি বিনাই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও আদালতের নথি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধার একটি মামলায় জয়পুরহাট সদর আদালত মিজানুর রহমানকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ক্ষেতলাল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার জয়পুরহাট সদর আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোক্তারুল আলম জানান, ক্ষেতলালে মাদকের উপর থানা পুলিশের সকল সদস্য কে কঠোর ভাবে দমনের জন্য বলা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ কঠোর ভাবে দমনের চেষ্টা করব। পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd