পাবনা জেলা প্রতিনিধি:
পাবনার ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে ফরিদপুর থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ফরিদপুর থানা ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে মো. আকাশ হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আকাশ হোসেন ফরিদপুর উপজেলার চিথুলিয়া (ঠাকুরবাড়ী) গ্রামের মো. লোকমান হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ফরিদপুর থানার মামলা নং-০৪, তারিখ ০৮/০৯/২০২৬, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৮/৯/১০/১১/১২ ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে শনিবার পুলিশ স্কট পার্টির মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।