• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বটিয়াঘাটার সাত ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির যাচাই-বাছাই, আলোচনায় একাধিক নাম চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ডিমলায় ইয়াবা-হেরোইনসহ ২ মাদক কারবারি আটক সুনামগঞ্জে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়িসহ আটক ১, পলাতক ৩ ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও নেশাজাতীয় সিরাপ জব্দ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ‎জয়পুরহাট বিজিবির অভিযানে ৮ কোটি ৮৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ, আটক ১৭ যশোরের শার্শায় ইয়াবাসহ নারী ও যুবক আটক খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শন করলেন কবি ও শিক্ষক মিটুল কুমার বোস

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

 

ব্যুরো প্রধান, খুলনা:

বাগেরহাট থেকে আগত কবি ও শিক্ষক মিটুল কুমার বোস সপরিবারে খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেছেন। ১৪ নভেম্বর ২০২৬, শনিবার বিকেল ৪টায় তিনি তাঁর সহধর্মিণী ও দুই পুত্রকে নিয়ে একাডেমিতে উপস্থিত হন। এ সময় তিনি একাডেমির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং বিশেষভাবে ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শন করেন।লেখালেখির সূত্র ধরে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের সঙ্গে অনলাইনে পরিচয় হয় মিটুল কুমার বোসের। পরবর্তীতে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের প্রিয় শিক্ষার্থী শিবশংকর মণ্ডলের কাছ থেকে জানতে পারেন, মিটুল কুমার বোস তাঁর শিক্ষক ছিলেন। এই পরিচয়ের সূত্র ধরেই তাঁদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতার সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে।মিটুল কুমার বোস বাগেরহাট জেলার রামপাল উপজেলার কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর পিতা চিত্তরঞ্জন বোস এবং মাতা শোভা রাণী বোস। গ্রামের বাড়ি পিপুলবুনিয়া, রামপাল, বাগেরহাট। তাঁর সহধর্মিণী সুপ্রিয়া বোস এবং দুই পুত্র জিনেশ বোস ও সুদীপন বোস।খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শন শেষে তিনি সেখানে সংরক্ষিত পুরোনো দিনের বিভিন্ন ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী সামগ্রী দেখে মুগ্ধ হন। এ সময় তিনি ঐতিহ্য সংরক্ষণের এই উদ্যোগ সম্পর্কে নিজের মূল্যবান অভিমত ব্যক্ত করে বলেন এটা একটা অলাভজনক কার্যক্রম। তিনি মনে করেন, অতীতের স্মৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এবং ভবিষ্যতে নিজের সামর্থ্য অনুযায়ী এই সংগ্রহশালায় কিছু দেওয়ার প্রতিশ্রুতি দেন।পরিদর্শনকালে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে উপস্থিত সকলকে নিয়ে প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির সহকারী পরিচালক শিলা বিশ্বাস এবং শিক্ষার্থী সম্প্রীতি বিশ্বাস, ঈশান মল্লিক ও আয়েশা সিদ্দিকা মালিহা।শিক্ষা, সাহিত্য, শিল্প-সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যের প্রতি ভালোবাসার এমন আন্তরিক মেলবন্ধন খুলনা আর্ট একাডেমির এই পরিদর্শনকে স্মরণীয় করে রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd