• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন দেবিদ্বারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম হৃদয় রাজশাহীতে চুরির সময় হাতেনাতে ধরা, তাৎক্ষণিক দেড় বছরের কারাদণ্ড পুঠিয়ায় মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত ৩ যুবকের কারাদণ্ড সিলেটের বিশ্বনাথের গর্বিত সন্তান বাংলাদেশি বংশোদ্ভুত সাইমুরের অসামান্য কৃতিত্ব সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ হৃদরোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য রংপুরে বেলার উদ্যোগে তথ্য অধিকার দিবস পালিত নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সিংগাইরে গ্রীন এনার্জি প্রতিষ্ঠানকে পরিবেশ দূষনের দায়ে মোবাইল কোর্টে জরিমানা

খুলনা মডার্ন ডান্স অ্যাসোসিয়েশন আয়োজিত ডান্স ফেস্টিভ্যালে সিইউসি স্কুলের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা ও সিইউসিকে সংবর্ধনা

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

খুলনা প্রতিনিধি:

খুলনার অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খুলনা মডার্ন ডান্স অ্যাসোসিয়েশন আয়োজিত ডান্স ফেস্টিভ্যালে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত সিইউসি স্কুলের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে।

শুক্রবার ২৫ সেপ্টেম্বর খুলনার লায়ন্স স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে মডার্ন ডান্স অ্যাসোসিয়েশনের মহিলা সম্পাদিকা ও সিইউসি স্কুলের ডান্স কোরিওগ্রাফার তুলি জাহান এবং কোরিওগ্রাফার কারিমা আক্তারের কোরিওগ্রাফিতে সিইউসি স্কুলের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে। তাদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়।

ডান্স ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য খুলনা মডার্ন ডান্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিইউসি স্কুলের শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

একই অনুষ্ঠানে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কাম ফর আনপ্রিভিলেজড চাইল্ড (সিইউসি), খুলনা-কে সংবর্ধনা প্রদান করা হয়।

মডার্ন ডান্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সাইদুর রহমান বাপ্পী ভাইয়ের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন সিইউসি সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মডার্ন ডান্স অ্যাসোসিয়েশনের মহিলা সম্পাদিকা ও সিইউসি স্কুলের ডান্স কোরিওগ্রাফার তুলি জাহান, ডান্স কোরিওগ্রাফার কারিমা আক্তার এবং সিইউসি কোষাধ্যক্ষ মিম আক্তার মনিকাসহ সংশ্লিষ্টরা।

সিইউসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি তাদের সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিভা বিকাশে সিইউসি স্কুল নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ডান্স ফেস্টিভ্যালে শিক্ষার্থীদের অংশগ্রহণ সেই ধারাবাহিক কার্যক্রমেরই একটি অংশ।

সিইউসিকে আমন্ত্রণ জানানো, শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, তাদের শুভেচ্ছা স্মারক প্রদান এবং সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য সিইউসি পরিবারকে সংবর্ধনা দেওয়ায় খুলনা মডার্ন ডান্স অ্যাসোসিয়েশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সিইউসি সভাপতি জনাব মোঃ শাহিন হোসেন।

কাম ফর আনপ্রিভিলেজড চাইল্ড (সিইউসি), খুলনা
_সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন_
“চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd