• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]

খুলনায় পরিত্যক্ত ঘরে যুবক হ”ত্যা আদালতে স্বীকারোক্তি

Reporter Name / ৬৪ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

খুলনা ব্যুরো:

খুলনার বটিয়াঘাটা উপজেলার একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হওয়া যুবক সজিব হাওলাদার রাজন (২৫) হত্যা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রাজ শিকদার (২৩) খুলনা মহানগরীর বানিয়াখামা এলাকার জাহিদুর রহমান ক্রস রোডের বাসিন্দা রাজু শিকদারের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনের নির্দেশনায় বটিয়াঘাটা থানা ও খুলনা সদর থানার পুলিশের যৌথ অভিযানে রাজ শিকদারকে গ্রেফতার করা হয়। মামলায় আরও অজ্ঞাতনামা দুইজনকে আসামি করা হয়েছে।

এর আগে গত ২২ জুলাই উপজেলার তেঁতুলতলা- আশিক সড়কের মাঝামাঝি একটি বিলের মধ্যে অবস্থিত পরিত্যক্ত ঘর থেকে সজিব হাওলাদার রাজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের নাক, চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির মাধ্যমে নিহতের স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।

পরিবারের সদস্যরা জানান, ২১ জুলাই রাজন তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে হরিণটানা এলাকা থেকে তার ব্যবহৃত ইজিবাইকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হলেও গাড়ির চারটি ব্যাটারি পাওয়া যায়নি।

এ ঘটনায় নিহতের মা রাশিদা বেগম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় রাজ শিকদারসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করা হয়।

বটিয়াঘাটা থানার ওসি মারুফ হোসেন জানান, লাশ উদ্ধারের পরপরই পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd