• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মফস্বল সাংবাদিকদের বাঁচাতে দ্রুত পদক্ষেপ চান তানু, রাষ্ট্রপতির কণ্ঠে এলো ঐক্যের আহ্বান জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু সিংগাইরে ইয়াবাসহ ১ মাদককারবারি আটক রাজাপুরে ৩ সন্তান নিয়ে ভাঙা খুপরি ঘরে দিনমজুর পরিবারের মানবেতর জীবন নরসিংদী সদর উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও আসমা জাহান মোঃ জাবেদুল ইসলাম এর একগুচ্ছ কবিতা রাণীশংকৈলে সরকারি সড়ক দখলমুক্ত করলেন এসিল্যান্ড মজিবুর রহমান সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা গভীর রাতে পুলিশের হানা, রাণীশংকৈলে ১ লাখ ৬৮ হাজার টাকার মাদকসহ গ্রেফতার ১

খুলনার কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ

Reporter Name / ৪৭ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আছাদুল হক, স্টাফ রিপোর্টার:

খুলনার কয়রায় সুন্দরবন থেকে পাচারের সময় একটি নৌকা থেকে ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। বন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা নৌকা ফেলে সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়। পরে আদালতের নির্দেশে জব্দ করা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সুন্দরবনের বন্যপ্রাণী সুরক্ষায় নিয়মিত টহল দিচ্ছিল বন বিভাগের একটি দল। টহল দলটি হোড্ডা এলাকায় পৌঁছালে একটি সন্দেহজনক নৌকা দেখতে পায়। বন বিভাগের সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে নৌকায় থাকা চোরাকারবারিরা লাফ দিয়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়।

পরে টহল দল নৌকাটিতে তল্লাশি চালিয়ে ১৪৫ কেজি হরিণের মাংস এবং একটি হরিণের মাথা ও পা উদ্ধার করে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জব্দ করা মাংস কয়রা উপজেলা আদালত চত্বরে নেওয়া হয়। আইনগত প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

সুন্দরবনের হড্ডা টহল ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd