• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নীলফামারীর সাবেক শিক্ষক ইউসুফ আলী নিহত সাতকানিয়ায় জায়গা-জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় ইউনুস নামে একজন নিহত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু ২০১৭ সালে সহকারী শিক্ষা কর্মকর্তা, ৯ বছর পর সেই রাণীশংকৈলের ইউএনও গোলাম রব্বানী ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সভাপতি নির্বাচিত হওয়ায় ধনঞ্জয় রায়কে শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী দুলু নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

গোয়াইনঘাটে মসজিদের ভূমি জোর দখল করে নিলেন ইউনিয়ন আ’লীগ সভাপতি নজরুল ইসলাম

Reporter Name / ২৭৭ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

 

গোয়াইনঘাট প্রতিনিধি:

গোয়াইনঘাটে মসজিদের ভূমি জোর দখল করে নিলেন ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নজরুল ইসলাম। সরজমিন পরিদর্শন করে জানাগেছে মাষ্টার নজরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব দেখিয়ে জোরপূর্বক উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি জামে মসজিদের পরিচলনা কমিটির সভাপতি হন।এর পর থেকে নজরুল ইসলাম ও তার আপন ভাই জিয়াউল ইসলাম, মিছবাহউল ইসলাম, ও তার চাচাত ভাই , ফরিদ, আরিফ মসজিদের টাকা পযসা, ফল,সব্জি, মাছ ও জমি নিরাম নিয়ে টাকা আত্মসাৎ করেন। এছাড়া মসজিদের ভুমির ৩/৪ টি দাগের সাথে তাদের মালিকানা ভুমি থাকায় প্রতিটি ভুমির দাগ থেকে ৭/৮ শতক ভুমি তার জোরপূর্বক তাদের জমির সীমানায় অন্তর্ভুক্ত করে ভোগ করে আসছেন। গ্রামবাসী এর প্রতিবাদ করলে তাদেরকে মামলা হামলার ভয় দেকানো হত। এদিকে বিগত ২০-৬-২৫ ইং তারিখে গ্রামবাসী বসে পঅবৈধ কমিটি বাতিল করে নতুন কমিটি করেন। এদিকে গত ২৯-০৬-২৫ ইং তারিখে গ্রামবাসী মসজিদ কমিটির লোকজন মসজিদের ভুমি সার্ভে (জরিপ) কারার জন্য সময় নির্দারণ করেন। ঐ দিন বিকেলে সার্ভেযার ও গ্রামের লোকজন ভুমিতে গেলে আওয়ামী লীগ নেতা নজরুলের বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করেন। এসময় গ্রামবাসী আইনের প্রতি শ্রদ্দা জানিয়ে ভুমি জরিপ না করে চলে আছেন এবং গোয়াইনঘাট থানায় নজরুল ইসলামকে প্রধান আসামী করে আরও ৫/৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে এসআই মহরম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন বিষয়টি তদন্তাধীন আছে, আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নজরুল ইসলাম’র সাথে কথা হলে তিনি জানান মসজিদের জমিরে পাশে আমারও জমি রয়েছে, এখানে মসজিদের কোন জমি আমি দখল করিনি, মসজিদ কমিটির কিছু মানুষ তাদের মনগড়া তারিখ করে জরিপ করে আমার জমিকে মসজিদের জমি দাবি করে। তিনি বলেন তৃতীয় পক্ষ শালিসের মাধ্যমে যদি জমি জরিপ করা হয় তাহলে মসজিদ ও আমার জমির সটিক সীমানা নির্নয় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd