• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখলের অভিযোগে মানববন্ধন, সংঘর্ষের আশঙ্কা ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন লালমনিরহাট সীমান্তে উত্তেজনা, পুশ-ইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি লোহাগাড়ায় ফ্ল্যাট বাসায় প্রেমিকার সাথে অভিমানে কিশোরীর আত্নহত্যা পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মোটরসাইকেল ও মাদকদ্রব্য আটক তোমাকে পাওয়া হলো না ছোটগল্প: দুঃস্বপ্ন

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকদ্রব্যের অপব্যবহার রোধে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এরই ধারাবাহিকতায় শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জ শহরের কলেজ রোডে অবস্থিত ‘সুরেন্দ্র নাথ সিংহের ছোট ঠাকুরবাড়ি’ মন্দির পরিদর্শন করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। এ সময় তিনি মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শনকালে দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ এবং সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে আলোচনা করা হয়। ডিএনসি সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং পূজামণ্ডপে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা মনে করছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে ডিএনসির এ ধরনের উদ্যোগ মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে। মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি ধর্মীয় উৎসবে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd