• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পাকুন্দিয়ায় সেরা মাদ্রাসা তা’মীরুল উম্মাহ দাখিল মাদ্রাসা রাজিবপুরে রাতের আঁধারে মেয়াদোত্তীর্ণ কয়েক বস্তা ঔষধ পোড়ানোর অভিযোগ জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর প্রিয়নেতা এমএ কাহার এর স্বদেশ প্রত্যাবর্তন জগন্নাথপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে স্কুল এগিয়ে ১০ পরীক্ষার্থীর সবাই ফেল, বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতিও হতাশাজনক জগন্নাথপুরে জগদীশপুর ইসলামীয়া মাদ্রাসার ফলাফলে সন্তোষ প্রকাশ শিল্পীদের শিল্পস্রষ্টা চিত্রশিল্পী এস. এম. সুলতান বিশ্বম্ভরপুরে ৩ অসহায় পরিবারের জায়গা জমি জবর দখল, হামলা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ৪টি সিআর পরোয়ানার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করলো গাজীপুরের বাসন থানা পুলিশ নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় ফুলেল শুভেচ্ছা

জগন্নাথপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে স্কুল এগিয়ে

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে এসএসসি ও সমমান দাখিল এবং কারিগরী পরীক্ষার ফলাফলে এবার স্কুল এগিয়ে রয়েছে। ১০ আগস্ট সোমবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার জগন্নাথপুর উপজেলার ৩০টি মাধ্যমিক স্কুল থেকে ১৮৮৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১০১৩ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ২৩টি জিপিএ ৫ পেয়েছে। পাসের হার ৫৩ দশমিক ৬৮ ভাগ। উপজেলার ১৮টি মাদ্রাসা থেকে ৭৮০ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ৩৬৬ জন উত্তীর্ন হয়েছে। এর মধ্যে জিপিএ ৫ মাত্র ১টি। পাসের হার ৪৬ দশমিক ৯২ ভাগ। উপজেলার ২টি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭০ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ ৫ মাত্র ১টি। পাসের হার ৪৮ দশমিক ৯৫ ভাগ। জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক হোসাইন মুহাম্মদ আনোয়ার তা নিশ্চিত করেছেন। সব মিলিয়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে স্কুল এগিয়ে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd