• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও নবনির্বাচিত হুইপ জি কে গউছকে জামিউল কোরআন সুন্নী ফাউন্ডেশনের সংবর্ধনা জাকের পার্টির ওয়ার্কিং কমিটির সদস্য ও সিলেট বিভাগের চেয়ারম্যানের উপদেষ্টা হলেন সৈয়দ আবুল খায়ের বাবলু জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: চাঁপাইনবাবগঞ্জে বাড়ি বাড়ি মিলছে এডিসের লার্ভা লালমনিরহাটে বুড়িমারী আইসিপি এলাকায় ৬১ বিজিবির অভিযানে ভারতীয় রুপি আটক থানচিতে সাঙ্গু নদীতে দুই নৌকার সংঘর্ষ, গুরুতর আহত দুই শিক্ষার্থী পাঁচবিবিতে নজরুল বর্ষের সাংস্কৃতিক পুরস্কার পেল ক্ষুদে শিক্ষার্থীরা নিয়ামতপুরে সাংবাদিক সাজুর কীটনাশক দোকানে চুরি, ৩ লক্ষ টাকার ক্ষতির আশংকা দৈনিক দেশ সংলাপ পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পেলেন মুনীর চৌধুরী সোহেল ঢাবিতে স্বপ্নজয়ী নারী সম্মাননা-২০২৬ প্রদান অনুষ্ঠিত জাকের পার্টির হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি হলেন জয়নুল আবেদীন জনু

ঠাকুরগাঁওয়ে পলাতক আওয়ামী চেয়ারম্যানকে পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন

Reporter Name / ১০২ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান-সংক্রান্ত হত্যা মামলায় অভিযুক্ত হওয়ার অভিযোগ তুলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামকে পরিষদে পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে ‘রায়পুর ইউনিয়নের সচেতন জনসাধারণ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকার দুই শতাধিক মানুষ অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী আফাজউদ্দিন হাজী, এলাকাবাসী বদিউল আলম, রায়পুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, কুসুম উদ্দিনসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সাধারণ মানুষকে হয়রানি করতে বিভিন্ন ধরনের মামলা করেছেন। তারা দাবি করেন, বর্তমানে তিনি প্রায় দুই বছর ধরে পলাতক রয়েছেন। সম্প্রতি তিনি ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে গোপনে বৈঠক করে পুনরায় পরিষদে দায়িত্ব নেওয়ার চেষ্টা করছেন—এমন খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে।

তাদের অভিযোগ, পরিষদের সদস্যদের আর্থিক সুবিধা দেওয়ার মাধ্যমে সমর্থন আদায়ের চেষ্টা করা হচ্ছে। তবে স্থানীয়রা কোনোভাবেই তাকে পুনরায় চেয়ারম্যানের দায়িত্বে দেখতে চান না বলে জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থানের পর অনেক জনপ্রতিনিধি এলাকায় থেকে দায়িত্ব পালন করেছেন। কিন্তু নুরুল ইসলাম কেন দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। তিনি এলাকায় ফিরে এলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার কথাও বলেন তারা।

তবে অভিযোগের বিষয়ে রায়পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রমজান আলী বলেন, স্থানীয় সরকারের নির্দেশনা অনুযায়ী তিনি দায়িত্ব পালন করছেন। তার দাবি, কতিপয় ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে গুজব ছড়াচ্ছেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “রায়পুর ইউনিয়নে একজন প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন। আগের চেয়ারম্যানকে পুনর্বহালের সুযোগ নেই। তাছাড়া পুনর্বহালের বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে কোনো আবেদনও আসেনি।”

স্থানীয়দের এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় কিছু সময় উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd