নিজস্ব প্রতিবেদক:
জাকের পার্টির সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জ জেলা জাকের পার্টির নেতা সৈয়দ আবুল খায়ের বাবলু। তাঁকে জাকের পার্টির কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য এবং সিলেট বিভাগের জাকের পার্টির সম্মানিত চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
দলীয় অফিস আদেশে উল্লেখ করা হয়, জাকের পার্টির বৃহত্তর স্বার্থে এবং দলের গঠনতন্ত্রের ১৫ অনুচ্ছেদের ‘খ’ ধারা মোতাবেক তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
নতুন এ দায়িত্বের মাধ্যমে তিনি কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখার সুযোগ পেয়েছেন।
সৈয়দ আবুল খায়ের বাবলুর এ দায়িত্বপ্রাপ্তিতে জাকের পার্টির নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাঁকে অভিনন্দন জানিয়ে নতুন দায়িত্ব পালনে সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।