• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পূজামন্ডপের নিরাপত্তায় সতর্ক অবস্থানে ৫৯ বিজিবি নজরুল বর্ষের জাতীয় প্রতিযোগিতায় সিলেটে প্রথম মিশাল বিশ্বনাথে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গা উৎসবের উদ্বোধনী আয়োজনে বিএনপি নেতা পার্থ দেব মন্ডল পূর্বধলায় ধলাই নালা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার জব্দ শারদীয় দুর্গাপূজা ঘিরে ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের বিশেষ টহল জোরদার নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন – এমপি মোস্তাফিজুর রহমান থানচি-তিন্দুমুখ সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা বুড়িমারীতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ফুটবল টুর্নামেন্টঃ চ্যাম্পিয়ন জিরোপয়েন্ট স্পোর্টিং ক্লাব লালমনিরহাটের হাতীবান্ধায় জিআর চাল ও উপহার সামগ্রী বিতরণ

ডিমলায় অসহায় পরিবারের পাশে বিএনপি নেতাকর্মীরা, বিতরণ করা হলো চাল

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী:

নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অসহায় ও দরিদ্র ৫০টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কালাম ও ডিমলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু রাশেদ সাকিবের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে চাল বিতরণে অংশ নেন।
চাল বিতরণ অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা অসহায় পরিবারের সদস্যদের হাতে চাল তুলে দেন।
এ সময় ডিমলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু রাশেদ সাকিব বলেন, “ছাত্রদল সব সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। ছাত্রদলের একজন সহযোদ্ধা ও নগণ্য কর্মী হিসেবে নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি।”
তিনি বলেন, মানুষের বিপদে ও প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সামর্থ্য অনুযায়ী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd