• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডাক অধিদপ্তরের আওতাধীন সকল কার্যালয় ও পোস্ট অফিসকে ধূমপান ও তামাকমুক্ত ঘোষণা যশোর থেকে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নেওয়া হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ রাণীশংকৈল স্বেচ্ছাসেবক দলের সম্মেলনের পরও কমিটি ঘোষণা হয়নি, আলোচনায় পলাশ-মনোয়ার-শাওনসহ কয়েকজন লোহাগাড়া সমিতি চট্টগ্রামের ত্রাণ বিতরণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতাঃ  বিচ্ছেদ সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে

ডিমলায় এডিপি ও সরকারি প্রকল্পের উপকরণ বিতরণ বিদ্যালয়ে সিলিং ফ্যান, ক্রীড়া সামগ্রী; দুস্থ নারী ও প্রতিবন্ধীদের সহায়তা

Reporter Name / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর ডিমলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য ও সামাজিক নিরাপত্তা খাতের উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ ও সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মো. আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী মফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম ইসলাম, ডিমলা থানার তদন্ত কর্মকর্তা দিবাকর অধিকারী, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসূল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মানোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান এবং উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ৭০টি সিলিং ফ্যান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২১৭টি ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে রক্তচাপ পরিমাপক (বিপি) মেশিন, হুইলচেয়ার, ওজন মাপার যন্ত্র (ওয়েট মেশিন)সহ প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ প্রদান করা হয়।
এ সময় অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
অন্যদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর অধীনে গৃহস্থালি পুকুরে বাটা মাছ চাষ প্রদর্শনী কার্যক্রমের অংশ হিসেবে উপকারভোগীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ ও মাছের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, উপকারভোগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd