• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে ট্রলি চলাচলে বাধা দেওয়ায় মা-মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে জখম, থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ের পর্যটন ও সমতলের চা চাষ অর্থনৈতিক সমৃদ্ধির অনন্য দৃষ্টান্ত’ —মার্কিন রাষ্ট্রদূত গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের আলোচনা সভা: অপুষ্টি দূরীকরণে সমন্বিত উদ্যোগের প্রয়োজন জেলা তথ্য অফিসের উদ্যোগে শেরপুরে নারী সমাবেশ: মাদক, বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধে জনসচেতনতার আহ্বান ডিমলায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ৭৩ ফিরকার বিভাজন নয়, চাই প্রেমের ঐক্য সিংড়ায় আইনশৃঙ্খলা মিটিং এ অপরাধ নিয়ন্ত্রণে কড়া নির্দেশনা, বাড়ছে টহল ও নজরদারি আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে নেত্রকোণায় দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন গোয়াইনঘাটের আলীরগাঁও ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনের প্লে শ্রেণির ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ–২০২৬

ডিমলায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে নীলফামারীর ডিমলায় আলোচনা সভা ও দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম, সহকারী প্রোগ্রামার (ব্যানবেইজ) শাহানুর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ধীরেন্দ্রনাথ রায়, উপজেলা প্রকৌশলী মফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আলহাজ্ব রইসুল আলম চৌধুরী, সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুলসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সংবাদকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত এবং সাম্য ও মানবতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নজরুলের সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক ও মানবিক চেতনার অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। তাঁর অসাম্প্রদায়িক ও সাম্যের বার্তা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd