• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান নেত্রকোণায় জন্মাষ্টমী উদযাপনে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা পূর্বধলায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবক সমাবেশ পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু শেরপুরে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোপালপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী র‍্যালি-আলোচনায় মুখর রাণীশংকৈল, নতুন প্রজন্মকে নজরুল চর্চার আহ্বান

ডোমারে থানা পুলিশ ও র‍্যাবের পৃথক অভিযানে, ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

Reporter Name / ৫২ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

জুয়েল হক, ডোমার উপজেলা প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে থানা পুলিশ ও র‍্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ডোমার উপজেলার ছোট রাউতা ডাঙ্গাপাড়া এলাকার মাসুদ পারভেজ সোহেল এবং ভোগডাবুড়ী এলাকার সামিরুল।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ডোমার থানা পুলিশ ও র‍্যাব পৃথকভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ১৯৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রাখার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

ডোমার থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd