• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জবির গণিত বিভাগের তিন শিক্ষক, বাংলাদেশ গণিত সমিতির গুরুত্বপূর্ণ পদে বটিয়াঘাটায় সামিট পোল্ট্রি ফিডের মালামাল চুরি: চোর চক্রের মূলহোতা শাহিনসহ আটক ৩ ঢাকায় জিডিএস ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুরে ১০ গাড়ির ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সুনামগঞ্জের বাঁশতলা সীমান্তে বিজিবির অভিযানে ১ মানব পাচারকারীসহ ৬ বাংলাদেশি আটক ডিমলায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শেরপুরে ব্রি ধান-১০৩ জাতের রোপা আমনের নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত ময়মনসিংহে কঠোর নিরাপত্তায় শ্রী শ্রী শ্যামা পূজা-২০২৬-এর প্রতিমা বিসর্জন সম্পন্ন রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য পাঁচবিবিতে নিষিদ্ধ সংগঠনের ২ কর্মী আটক

ঢাকায় জিডিএস ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

জিনিয়াস ডেভেলপমেন্ট সোসাইটি (জিডিএস) এর উদ্যোগে “নতুন ব্যবসা সৃষ্টি, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও কৌশল বাস্তবায়ন” শীর্ষক আলোচনা সভা ও জিডিএস ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর বাংলামটরের দি কিচেন রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত ও থিম সং পরিবেশনের পর ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। “একতাই শক্তি” এই স্লোগানকে সামনে রেখে মনোমুগ্ধকর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

জিডিএস এর নির্বাহী পরিচালক এস এম দেলোয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট, লেখক, গবেষক, সংগঠক, শিক্ষাবিদ, সাংবাদিক ও জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার সহযোগী সম্পাদক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কবি, ব্যবসায়ী ও সফল সংগঠক শাহ্ কামাল আহমদ, সফল নারী উদ্যোক্তা, ব্যবসায়ী, সংগঠক, সাকসেস অন্ট্রাপ্রেনিওর অব বাংলাদেশ (এসইবিডি) এর প্রতিষ্ঠাতা পরিচালক ও শৈল্পিক স্বাদের স্বত্বাধিকারী ফারহানা বেগম এবং নারী উদ্যোক্তা, ব্যবসায়ী, সংগঠক ও ক্যান্ডি লেদার এন্ড গুডস এর স্বত্বাধিকারী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ রায়, শাহীনূর আজিজ, জেরিন আক্তার, ইসমে আরা রাওমান, রোকসানা নিহা, রুখশানা খাতুন, অ্যানি আফরোজ, ইঞ্জিনিয়ার কাজী ফারহানা, জান্নাত আরা মুন্নি, মনিরা সুলতানা, লুৎফর নাহার আঁখি, আশা আক্তার স্বর্ণা, আসমা আক্তার, আইরিন আরাসহ উদ্যোক্তা, ব্যবসায়ী ও মিডিয়া অঙ্গনের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সঞ্চালক ও সার্বিক তত্ত্বাবধায়ক ছিলেন তাসনিয়া মারুফ সুমি, লেখক, নারী উদ্যোক্তা, রন্ধনশিল্পী ও সংগঠক। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এস এম দেলোয়ার জাহান।

আলোচনা সভায় বর্তমান বাজারে নতুন ব্যবসা সৃষ্টি, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও কৌশল বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শিল্প ও বাণিজ্যের আমদানি-রপ্তানিতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে সরকার এবং নিরাপত্তা ও অর্থনীতিতে সক্রিয় ভূমিকা পালনের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে বাজার তদারকি ও মনিটরিং করে শিল্প ও বাণিজ্যের গুণগত মান বজায় রাখা, ক্রয় ক্ষমতার মধ্যে সচেতনতা তৈরি, খাদ্যে ভেজাল, কালোবাজারি, সিন্ডিকেট প্রতিরোধ এবং ভুক্তভোগীদের দ্রুত আইনি সহায়তা প্রদানের ওপর জোর দেওয়া হয়।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, শিল্প ও বাণিজ্যের ওপর বৈশ্বিক প্রভাব যেন বাংলাদেশে না পড়ে এবং বৈষম্যহীন বাজার ব্যবস্থা গঠনে ক্রেতা-বিক্রেতার সমন্বয়ে ন্যায্য মূল্যে ক্রয়-বিক্রয় সেবা প্রদান করা সম্ভব হয় সেদিকে খেয়াল রাখা প্রয়োজন বলে বক্তারা মত দেন।

সবশেষে আমন্ত্রিত অতিথি, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd