• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সংবর্ধনা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১০৩ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

 

মোঃ মাহফুজুল হক খান (জিকু)

ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো:শরিফুল আলম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালামকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকালে ধানমন্ডির সীমান্ত সম্ভারের বিজিবি ভ্যানকুয়েট হলে এই সংবর্ধনা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরামের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে ও ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো:মাহমুদ ভূইয়ার পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো:শরিফুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এতে বিশেষ অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ–রুহুল আমিন আকিল,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলার জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিকাল ৩ টা থেকে শুরু হওয়া আলোচনাসভা ও সংবর্ধনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকায় অবস্থানরত জাতীয়তাবাদী পরিবারের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd