• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফ্রান্সে বাংলাদেশ এম্বেসিতে সদ্য নিয়োগ প্রাপ্ত রাষ্ট্রদূত এর সাথে ফ্রান্স জমিয়তের মতবিনিময় চিত্রশিল্পী চন্দ্রশেখর দাসের পিতার মৃত্যুতে শিল্পীদের গভীর শোক বিশ্বনাথে খাজাঞ্চি মডেল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত তাহিরপুরে ইরা-হইফা ২০২৬-এর লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত পূর্বধলায় রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন ছাত্রীদের উদ্বোধনী ক্লাস নিয়ামতপুরে সিঁধ কেটে চুরি দিনে রাতে চুরির ঘটনা বাড়ছে দিন দিন জবি তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের কমিটি গঠন সিংড়ায় বাড়িতে গাঁজার গাছ! সাতপুকুরিয়ায় পুলিশের অভিযান নিয়ামতপুরে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপিত, দিনব্যাপী আনন্দ-উৎসবে মুখরিত মাসনা মাঠ মদন-ফতেপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

দৈনিক স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় অফিস উদ্বোধন

Reporter Name / ৯০ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

 

খুলনা ব্যুরো:
দৈনিক স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ঐক্য, শান্তি, শৃঙ্খলা ও আদর্শের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন এই বন্ধনকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয়ে আজ উদ্বোধন করা হয় খুলনা বিভাগীয় অফিস।
নিরালা আবাসিক এলাকার রোড নং-২১/২৫, বাড়ি নং-৪১১, খুলনায় অবস্থিত এই কার্যালয় থেকে ৪জুন ২০২৬ থেকে দৈনিক স্বদেশ বিচিত্রা এবং বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় কমিটির সকল কার্যক্রম পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ খুলনা বিভাগীয় কমিটির সভাপতি এবং দৈনিক স্বদেশ বিচিত্রা-এর বিভাগীয় ব্যুরো প্রধান প্রভাষক স্বদেশ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির বিভাগীয় প্রধান উপদেষ্টা, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শেখ আমির হোসেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক এবং দৈনিক স্বদেশ বিচিত্রা-এর বিভাগীয় স্টাফ রিপোর্টার এস. এম. নাজমুল হাসান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গণমুক্তি-এর জেলা প্রতিনিধি মো. সিরাজ উদ্দিন সেন্টু, দৈনিক অনির্বাণ পত্রিকার নির্বাহী সম্পাদক গোলাম মোস্তফা, চিত্রশিল্পী ও সংগঠক মিলন বিশ্বাস, কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মল্লিক ওয়াহিদুজ্জামান, খান তরিকুল ইসলাম ও অ্যাডভোকেট মো. মোস্তফা বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম মনির ও মোহাম্মদ ইমন শেখ, সাংগঠনিক সম্পাদক মো. আকরাম মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার, অর্থ সম্পাদক মো. রায়ান তামিম, দপ্তর সম্পাদক মো. কামাল আহমেদ এবং মোহাম্মদ ডাবলু হোসেন, মিজানুর রহমান লিটন, মোহাম্মদ বাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত দায়িত্ববোধ, নৈতিকতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি শক্তিশালী সাংবাদিক সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd