• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার তাগিদ পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা

ধর্মপাশায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ২৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ রফিকুল ইসলাম টিটু,
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ব্রাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলার হল রুমে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃসুবীদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাশ,ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার লিয়াকত আলী, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।সেমিনারে উপস্থিত ছিলেন তিনটি ইউনিয়নে ২৭জন দুর্যোগ কমিটির ভলেন্টিয়ার।

ডাঃসুবীর সরকার বলেন, যে কোন দুর্যোগে আমরা জনগণের সাথে থেকে স্বাস্থ্য সেবা প্রদান করে যাব।তিনি আরো বলেন ধর্মপাশা উপজেলা একটা হাওর বেস্টিত উপজেলা, এ উপজেলায় একাধিক হাওর থাকায় বর্ষাকালে নৌকা ডুবে অনেক লোক মারা যায়। প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাশ বলেন আমরা বন্যা কবলিত এলাকার জনগণের জন্য বিদ্যালয়গুলোতে আশ্রয় কেন্দ্র হিসেবে জনগণের নিরাপত্তার ব্যবস্থা করে থাকি। সেমিনারে বক্তারা বলেন, আমরা দুর্যোগপূর্ণ এলাকায় সব সময় আপনাদেরকে নিয়ে একত্রে কাজ করব। দেশের যে পরিস্থিতি জলবায়ু পরিবর্তনের কারণে, আমরা বিভিন্ন রোগে ভুগছি।আমরা সবাই কাঁধে খাদ মিলিয়ে, আমাদের আশেপাশে যে কোন
দুর্যোগ মোকাবেলা করব। ব্রাক কর্মকর্তা দীব্র রায় বলেন, আমরা জলবায়ু পরিবর্তনের কারনে বিভিন্ন রোগে ভুগতেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd