• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কারাগারে মানবিক পরিবেশ নিশ্চিত করার নির্দেশ: নেত্রকোণায় জেলা প্রশাসকের সরেজমিন পরিদর্শন ও বৃক্ষরোপণ ডিমলায় ভেজাল ও কম পরিমাপে পণ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা কবিতাঃ তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান গোয়াইনঘাটে নিষিদ্ধ জাল দিয়ে দেশীয় মাছ নিধনে উপজেলা প্রশাসন’র অভিযান: পুড়িয়ে ধ্বংস বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার কমিটি গঠনঃ মাসুম সভাপতি – জিল্লুর সাঃ সম্পাদক গোয়াইনঘাট পশ্চিম আলীরগাঁও ইউপি: প্যানেল দ্বন্দ্বে থমকে আছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম, ভোগান্তিতে হাজার হাজার মানুষ ডোমারে নিজ ঘর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে বোর্ড পুনর্গঠনের দাবি

নালিতাবাড়ীতে ১,৫০০ চারা বিতরণ, নগদ সহায়তা পেলেন ১৫ দুস্থ

Reporter Name / ৪৪ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মোঃ শহিদুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীতে ১ হাজার ৫০০টি চারা বিতরণ করা হয়েছে। একই কর্মসূচিতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ১৫ জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে পৌরসভার বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, কবরস্থান ও শ্মশানসহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। চারাগুলোর মধ্যে ছিল ফলজ, বনজ, ঔষধি ও ফুলের গাছ।

আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক ও উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেন, পরিবেশ সংরক্ষণ ও মানবিক কল্যাণে আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বৃক্ষরোপণ আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবে এবং দুস্থদের পাশে দাঁড়ানো সমাজের সবার নৈতিক দায়িত্ব।

কর্মসূচির আয়োজকেরা বলেন, বিতরণ করা চারাগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের আঙিনা ও আশপাশে রোপণ করা হবে। এর মাধ্যমে নালিতাবাড়ীর পরিবেশ আরও সবুজ ও সুন্দর হয়ে উঠবে বলে তাঁরা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd