• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাটগ্রামে পৌর শহরের সড়ক ও অলিগলিতে অনিয়ন্ত্রিত অটোরিকশা ও ফুটপাত দখলের মহোৎসব নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধ ও তরুণ নিহত দিরাই প্রতিদিন নামে অনিবন্ধিত পোর্টালে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ কবিতাঃ ভালো বেসো না! সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে চাইনিজ মার্শাল আর্ট (উশু) প্রতিযোগিতা অনুষ্ঠিত কবিতা: অভাগীর ভাইফোঁটা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পাঁচবিবির রাধানগরে দীপাবলির মেলা বসেছে প্রস্রাব করতে গিয়ে চোর সন্দেহে কলেজছাত্রকে গণপিটুনি, ভিডিও ছড়িয়ে পড়ায় বিপাকে পরিবার

নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধ ও তরুণ নিহত

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

এস এম রকিবুল হাসান ​নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুর-শিবপুর আঞ্চলিক সড়কের সাঙ্গইল ও মামানপুরের মাঝামাঝি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে।

আজ (৯ নভেম্বর) সোমবার বিকেলে আনুমানিক সাড়েচারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।দূর্ঘটনায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
নিহতরা হলেন, উপজেলার উপরকুড়া শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে হাবিবুর রহমান(১৮) এবংসাঙ্গইল হাই স্কুলের পিওন নূর ইসলাম (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান বোনের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন।পথিমধ্যে সাঙ্গইল থেকে মামানপুরের মাঝামাঝি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাঙ্গইল হাইস্কুলের পিয়ন নূর ইসলামের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে দু’জনই সড়ক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

​​এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ বা মামলা দায়ের করেননি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd