• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস মেলা আজ থেকে শুরু কবিতাঃ মুখোশ – কলমেঃ সাহেলা সার্মিন ফুলবাড়ীতে জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিনাজপুরে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমন ধানের ক্ষতি, দুশ্চিন্তায় হাজারো কৃষক চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ফুলবাড়ীতে একসময় প্রাচীন জমিদারদের রাজত্ব, ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ ওয়েল জব্দ সুনামগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

নিয়ামতপুরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এফএলএন কার্যক্রম দেখলেন অধিদপ্তরের কর্মকর্তা

Reporter Name / ১৪৬ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নিয়ামতপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এফএলএন (ফাউন্ডেশনাল লিটারেসি এন্ড নিউমেরেসি) কার্যক্রম পরিদর্শন করলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহঃ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. আব্দুল জাব্বার। বুধবার তিনি উপজেলার গাংগোর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চৌরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি তৃতীয় শ্রেণির বাংলা, চতুর্থ শ্রেণির গণিত ও পঞ্চম শ্রেণির ইংরেজি বিষয়ে এফএলএন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
দুপুর একটার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ কর্মকর্তা চৌরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। এ সময় পঞ্চম শ্রেণিতে ইংরেজি বিষয়ে পাঠদান করছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মু. ইসমাইল হোসেন। পঞ্চম শ্রেণিতে প্রবেশ করে প্রথমে তিনি শিক্ষার্থী ও শিক্ষকের সাথে কুশল বিনিময় করেন। এরপর শিক্ষার্থীদের ইংরেজি বইয়ের (ইউনিট-১৪, লেসন-১, দ্যা চ্যাম্পিয়ন গার্ল) রিডিং পড়তে দেন। শিক্ষার্থীদের রিডিং দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন তিনি। এরপর তিনি অন্যান্য বিষয়েও শিক্ষার্থীদের পরখ করেন। এছাড়াও তিনি তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গনিতের চার প্রক্্িরয়ার সমস্যার সমাধান ও বাংলা বিষয়ে রিডিং দক্ষতা যাচাই করেন।
এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এডওয়ার্ড বিনোদ সেরন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd