• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি, ৩১ অক্টোবর অধ্যক্ষ আব্দুছ শহীদের বিদায় সংবর্ধনা নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ বাগেরহাটে জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে হামলা, কুপিয়ে জখম ও লুটপাটের অভিযোগ ফতুল্লায় জামায়াতের রুকনকে পিটিয়ে জখমের অভিযোগ কটিয়াদীতে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু ‎সুনীল অর্থনীতি ও উন্নয়নের সুফল কারা পাচ্ছেন? পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ১ পাঁচবিবিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

Reporter Name / ৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

​নওগাঁর নিয়ামতপুরে দিলীপ মিনজ (২২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল (২৯ জুলাই) রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুম থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নেওয়ার পর তার মৃত্যু হয়।

​নিহত দিলীপ উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের গৈল গ্রামের শুকরা মিনজের ছেলে।

​পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে দরজা বন্ধ করে ঘুমাতে যান দিলীপ। বুধবার সকাল সাড়ে পাঁচটার দিকে তার মা শ্রীমতি পালানি তাকে ডাকতে গেলে ঘরের ভেতর থেকে গোঙানির শব্দ পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
​সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাজশাহী নেওয়ার প্রস্তুতিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে তিনি কীটনাশক জাতীয় কিছু খেয়েছেন বলে ধারণা করা হচ্ছে বলে জানান চিকিৎসক।

​এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান পিপিএম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd